ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালুর পরিকল্পনায় থাকা বৈদ্যুতিক ট্রেন।
ডিজেলচালিত ট্রেনের পাশাপাশি এবার বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশের পথে বাংলাদেশ। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে বিদ্যুৎচালিত ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ট্রেন চালু হলে বর্তমানের তুলনায় গতি প্রায় ২০ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে দেশের রেল যোগাযোগে বিদ্যুতায়নের নতুন অধ্যায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বৈদ্যুতিক ট্রেন প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় মেট্রোরেল-৫-এর দক্ষিণ রুটও রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
এ ছাড়া ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, এইচআইভি/এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া চিকিৎসা এবং বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের ব্যয়ের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com