ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সব বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠাতে সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি।

নিউজ ডেস্ক :

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে তালিকাভুক্ত ৩১২টিসহ সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশ।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, ব্যবস্থাপনা ও তদারকির জন্য ব্যবহৃত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS) অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য প্রথমে ২৫টি এবং পরে আগস্টের শেষ দিকে ৩১৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়। এরপর দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গতি আসে।

তবে কবে থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন এবং তার আগে স্বাস্থ্য পরীক্ষা কবে শুরু হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, কর্মী পাঠানোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে তালিকাভুক্ত এজেন্সির পাশাপাশি সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বায়রার একাংশ।

তাদের দাবি, সব বৈধ এজেন্সিকে সমান সুযোগ দেওয়া হলে শ্রমবাজারে একক কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণ বা সিন্ডিকেট নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কমবে।

স্মারকলিপি দেওয়ার সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এজেন্সি মালিকদের আশ্বস্ত করা হয়, মালয়েশিয়ার শ্রমবাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেটের কবলে না পড়ে, সে বিষয়ে সরকার নজর রাখছে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com