ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ডাকসুর সংগ্রহশালায় নতুন করে স্থাপন করা অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম স্থান পেল।
এর আগে ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর সেখানে নতুন অনার বোর্ড স্থাপন করা হয়। ১৯২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের নাম ওই বোর্ডে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তবে শুরুতে সব সাবেক নেতার নাম একসঙ্গে বোর্ডে যুক্ত করা হয়নি।
রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ২০১৯ সালের ডাকসু নির্বাচন ঘিরে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যুক্ত হলো।
২০১৯ সালের ওই নির্বাচনে জিএস পদে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর রাশেদ খাঁন ৬ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com