ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পঞ্চগড়ে নারীসহ ওলামা দল নেতাকে আটক

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে নারীসহ ওলামা দল নেতাকে আটকের পর থানায় নিয়ে যায় পুলিশ।

নিউজ ডেস্ক :

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন জেলা ওলামা দলের সদস্য ও একটি মসজিদের খতিব মো. শহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও তার বাসায় থাকা ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার বিকেলে ওই নারী শহিদুল ইসলামের চিনিকলের কোয়ার্টারে আশ্রয় নেন। রাতে খাবার কিনতে তিনি মিলগেট বাজারে গেলে কয়েকজন স্থানীয় যুবকের সন্দেহ হয়। তারা ওই নারীকে অনুসরণ করে শহিদুল ইসলামের বাসায় যান। পরে সেখানে অনৈতিক কর্মকাণ্ডের সময় দুজনকে আটক করা হয় বলে স্থানীয়রা জানান।

এ নিয়ে হট্টগোল সৃষ্টি হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শহিদুল ইসলাম ও ওই নারীকে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে নারীসহ ইমাম শহিদুল ইসলামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে শহিদুল ইসলামকে দণ্ডবিধির ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ বাদী হয়ে লিখিত অভিযোগ করেননি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com