সংগৃহীত
কাতারের শাহানিয়া এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তাদের বাড়ি উপজেলার গাছবাড়ি এলাকায়।
প্রবাসী সূত্রে জানা যায়, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে শাহানিয়া এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি জানার পর বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলো প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
কাতারে অবস্থানরত প্রবাসী সংগঠনের নেতারা জানিয়েছেন, মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় কানাইঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com