ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:২৯ এএম, ০৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

প্রকাশিত : ০৫:২৯ এএম, ০৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবের জুবাইলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার সজিব।

নিউজ ডেস্ক :

জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ মো. সজিব (২৫)। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাতে সৌদি আরবের জুবাইল শহরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয় বলে পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সৌদি আরবে সজিবের সহকর্মী আল আমিন মুঠোফোনে তার মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের সদস্যদের জানান। খবরটি গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারিয়ে সজিবের বাবা-মা শোকে ভেঙে পড়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অভাব-অনটন দূর করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় সৌদি আরবে গিয়েছিলেন সজিব। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের অকাল মৃত্যু পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com