ঢাকা, ০৫ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৯:৪৫ এএম, ০৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মালয়েশিয়ায় ভূমিধসে নিখোঁজ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ০৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় ভূমিধসে নিখোঁজ বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার।

আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের তানাহ টিঙ্গি লজিং এলাকায় সবজি ক্ষেতে ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ থাকা মো. ফাহাদ হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) কে-নাইন ইউনিটের ট্র্যাকার কুকুর ‘ফ্রাঙ্কি’র দেওয়া সংকেতের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ফাহাদ হোসেনের ঠিকানা প্রকাশ করেনি মালয়েশিয়ার পুলিশ।

গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, নির্দিষ্ট স্থানে কুকুরের সংকেত পাওয়ার পর স্কেভেটর দিয়ে মাটি খনন করে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, ২০ জন ফায়ার সার্ভিস সদস্য, স্টর্ম টিম এবং কে-নাইন ইউনিটের তিনটি কুকুরের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে মরদেহটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com