ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ওই সময় ভারতের সামনে অন্য কোনো সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ওই সময় ভারতের যা করার ছিল, তারা সেটিই করেছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী দাঁড়াত, তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা কীভাবে ভারতে পৌঁছেছিলেন—এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে পৌঁছান বলে জানান তিনি।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি একটি চলমান আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। এ প্রক্রিয়ায় আদালতও যুক্ত রয়েছে।
তিনি বলেন, পুরো বিষয়টি একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার অধীন। ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা টাইমফ্রেম দেওয়া সম্ভব নয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com