ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১৮ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

‘বিমানবন্দরের ল্যাগেজ-ট্রলি ম্যানেজ করতে না পারলে ৫ বছর রাষ্ট্র চালাবে কীভাবে’

প্রকাশিত : ০৯:১৮ এএম, ০৩ অক্টোবর ২০২৬

ডাকসু ভিপি সাদিক কায়েম।

নিউজ ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে সরকারের সক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম তার স্ট্যাটাসে লেখেন, একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রাষ্ট্রের সক্ষমতা ও ব্যবস্থাপনার প্রতিচ্ছবি। তিনি দাবি করেন, ২০২৬ সালের স্কাইট্র্যাক্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেই এবং বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকাতেও এটি স্থান পায়নি।

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও প্রবাসীদের ভোগান্তির প্রসঙ্গ তুলে সাদিক কায়েম মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের বিষয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, বিমানবন্দরের অব্যবস্থাপনা ও প্রবাসীদের ভোগান্তি নিয়ে কথা বলার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাকসু ভিপি আরও অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে না পারলেও আখতারুজ্জামানকে মামলার পর দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিককে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে নেওয়া এবং রিমান্ডে পাঠানোর বিষয়েও তিনি সমালোচনা করেন।

সাদিক কায়েম বিএনপি সরকারের বিরুদ্ধে প্রবাসীদের প্রতি বিরূপ আচরণের অভিযোগও তোলেন। তার দাবি, নির্বাচনের আগে থেকেই প্রবাসীদের ভোটাধিকার ও তাদের বিভিন্ন বিষয় নিয়ে দলটির অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি নিয়ে কথা বলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনাকে তিনি এর সঙ্গে যুক্ত করেন।

স্ট্যাটাসের শেষ দিকে সরকারের প্রশাসনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম লেখেন, ‘যে সরকার একটি বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকঠাক কীভাবে রাষ্ট্র চালাবে?’

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com