ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৫৬ এএম, ০৩ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

‘স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন’

প্রকাশিত : ০৭:৫৬ এএম, ০৩ অক্টোবর ২০২৬

পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন রাশেদ খাঁন।

নিউজ ডেস্ক :

স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোলার পাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে রাশেদ খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান তিনিই করবেন।’

এর আগে রাশেদ খাঁন শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে তিনি ওয়াসিমের বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

সাংবাদিকদের রাশেদ খাঁন বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিএনপি সরকার তাদের পরিবারের পাশে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ আন্দোলনে নিহতদের হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা এতটুকু বিশ্বাস রাখুন, পূর্ণ ন্যায়বিচার পাবেন।’

রাশেদ খাঁন আরও বলেন, জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে এখানে আসেন। তাই কবরটিতে প্রবেশের প্রধান সড়কটির টেকসই উন্নয়নে শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উদ্যোগ নেবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, যারা আন্দোলনে বিএনপির অবদান নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জন্য ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ভূমিকা একটি জবাব।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনকে শুধু কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করেছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com