ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৫৬ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মুজিবের নামে হল হলে মেজর ডালিমের নামেও হল চাই: মঞ্চ-২৪

প্রকাশিত : ০৭:৫৬ এএম, ০১ অক্টোবর ২০২৬

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

নিউজ ডেস্ক :

শেখ মুজিবুর রহমানের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থাপনার নাম রাখা হলে মেজর ডালিমের নামেও হল করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী এসব দাবি জানান।

ফাহিম ফারুকী বলেন, শেখ মুজিবুর রহমান দেশকে বাকশাল ব্যবস্থার দিকে নিয়ে গিয়েছিলেন এবং বহুদলীয় শাসনব্যবস্থা থেকে একনায়কতন্ত্রে রূপান্তর করেছিলেন বলে তারা মনে করেন। এ কারণে শেখ মুজিবুর রহমানের নামে কোনো হলের নামকরণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘শেখ মুজিবের নামে যদি হলের নাম রাখা হয়, তাহলে মেজর ডালিমের নামেও হল দিতে হবে।’

ফাহিম ফারুকী আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনাসহ তার পরিবারের যেসব সদস্যের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন, তাদের নামে কোনো হল বা স্থাপনার নামকরণ করা হলে দেশে আবারও কর্তৃত্ববাদী রাজনীতির পরিবেশ তৈরি হতে পারে।

এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪-এর নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হলটির প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, আগের নাম বহাল রাখার সিদ্ধান্ত অনুযায়ী হলটির নাম পুনর্বহাল করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে একদল শিক্ষার্থী ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক স্থাপন করেছিলেন। পরে হলটির নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সুপারিশ হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com