রূপগঞ্জের বরপায় ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে গুলি ও পোড়া মোটরসাইকেলের অংশ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনায় ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া আশপাশের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং পোড়া মোটরসাইকেলের অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় যুবদল নেতা আরজু ভূঁইয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও সংঘর্ষে কারা জড়িত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com