ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আবারও গণভোট, জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নিউজ ডেস্ক :

সংবিধানের মৌলিক সংশোধন করা হলে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনসংক্রান্ত বিল উত্থাপন করা হবে। সংসদে বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যম ব্যক্তিত্বদের মতামত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সংবিধানের মৌলিক সংশোধনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী সংশোধন বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোট আয়োজন করা হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com