ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

প্রকাশিত : ১২:৫৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের লিগ্যাল অফিসার ব্যারিস্টার জাইমা রহমান।

নিউজ ডেস্ক :

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে তাকে সভাপতির দপ্তরের লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ২০২৬ সালের ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে তার এক বছরের মেয়াদ শুরু হয়েছে।

সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান সাধারণ পরিষদের সভাপতিকে আইন ও নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার কাজে যুক্ত থাকবেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিসংক্রান্ত পেশাগত অভিজ্ঞতা থাকা একজন ব্যারিস্টার।

সাধারণ পরিষদের কার্যক্রমে বিভিন্ন প্রস্তাব, বিধিবিধান ও প্রক্রিয়াগত বিষয়ে আইনি পরামর্শ গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো প্রস্তাবের গ্রহণযোগ্যতা, সভা পরিচালনার নিয়ম এবং জাতিসংঘের বিধির সঙ্গে সামঞ্জস্যের মতো বিষয়ে সভাপতির দপ্তরকে আইনি সহায়তা দিতে হয়।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে মোট ৪০ জন কর্মকর্তা কাজ করছেন। তারা ২৯টি দেশের নাগরিক এবং ছয়টি সরকারি ভাষায় কাজ করেন। জাতিসংঘের তালিকায় জাইমা রহমানসহ বাংলাদেশি কর্মকর্তারাও রয়েছেন।

জাতিসংঘের সভাপতির দপ্তরের তথ্য অনুযায়ী, জাইমা রহমান আইন ও নীতিবিষয়ক পেশাজীবী হিসেবে যুক্তরাজ্য ও বাংলাদেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার পেশাগত আগ্রহের ক্ষেত্রের মধ্যে আইন, নীতি ও জনকল্যাণসংক্রান্ত বিষয় রয়েছে।

এদিকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমানের মেয়াদ চলবে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com