ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:৫২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিষয়ে পোস্ট, শিক্ষক-অফিস সহকারী সাময়িক অব্যাহতি

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুকে পোস্টের অভিযোগে শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে এক শিক্ষক ও এক অফিস সহকারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। একই পোস্টে অফিস সহকারী মো. সুমন আপত্তিকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় তাদের বিদ্যালয়ের পাঠদান ও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, প্রধানমন্ত্রীর বিষয়ে করা ফেসবুক পোস্টগুলো তাকে দেখানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে ওই দুজনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সহকারী শিক্ষক তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর পোস্ট করেছেন এবং অফিস সহকারী ওই পোস্টে মন্তব্য করেছেন বলে তাকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, আপত্তিকর পোস্টের বিষয়টি জানার পর শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে এবং অফিস সহকারী সুমনকে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি সঠিকভাবে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com