ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বাংলাদেশে অফিস খুলতে আগ্রহী মেটা, ঢাকায় ফোকাল পয়েন্ট স্থাপনের আলোচনা

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে মেটা।

নিউজ ডেস্ক :

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও ই-কমার্স খাতের অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকায় সরাসরি অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

একই সঙ্গে দেশের ই-কমার্স খাতের বিকাশ, সাইবার নিরাপত্তা জোরদার এবং অনলাইনে হয়রানি বা ডিজিটাল হ্যারাসমেন্ট প্রতিরোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি ও বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মেটার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে ফেসবুকের বড় ব্যবহারকারীভিত্তি থাকায় ঢাকায় একটি ফোকাল পয়েন্ট বা অফিস স্থাপনে তারা আগ্রহ দেখিয়েছে।

তিনি জানান, বাংলাদেশের বাজেটে ই-কমার্স ও প্রযুক্তি খাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টিরও প্রশংসা করেছেন মেটার প্রতিনিধিরা। বৈঠকে সাইবার নিরাপত্তা আইন এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে মেটার সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি কমাতে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটি শিগগিরই বিষয়টি পর্যালোচনা করে ঢাকায় কার্যালয় স্থাপনের সম্ভাব্য রূপরেখা নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com