সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত
ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো তফাত নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তার দাবি, নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, দুই দলই ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে নিজেদের মতো করে প্রতিযোগিতা করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সোহেল তাজ লিখেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান আড়াল বা খাটো করা হয়েছে। এ ক্ষেত্রে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় চার নেতা ও জেনারেল এম এ জি ওসমানীর নাম উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও আওয়ামী লীগ সরকারের সময়ে নেতিবাচকভাবে ইতিহাস উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
বর্তমান বিএনপি সরকারের সময়ও ইতিহাস আড়াল ও বিকৃতির একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন সোহেল তাজ। তার ভাষ্য, পাঠ্যপুস্তকেও ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে নতুন করে একই ধরনের প্রবণতা শুরু হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, একটি দেশের ইতিহাস নতুন প্রজন্মকে অতীত সম্পর্কে জানতে, শিখতে ও ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ইতিহাসের ঘটনাপ্রবাহ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।
পোস্টের শিরোনামে সোহেল তাজ প্রশ্ন রাখেন, ‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com