ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি: সংগৃহীত
বেপরোয়া ছাত্রশিবিরকে ‘মুখে ও হাতে লাগাম’ লাগানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নাছির অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার দাবি, এ ধরনের বক্তব্য দেশের বিভিন্ন ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অরাজকতার আশঙ্কা তৈরি করতে পারে।
নাছির আরও বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বক্তব্য ও কর্মকাণ্ডে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে ছাত্রদলের এই নেতা ছাত্রশিবিরকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে তাদের ‘মুখে ও হাতে লাগাম’ লাগানোর পরামর্শ দেন। একই পোস্টে তিনি ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর আঘাত এলে কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারিও দেন।
এর আগে মঙ্গলবার রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বক্তব্য দেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com