ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৩০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কবর থেকে তোলা হবে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ

প্রকাশিত : ০২:৩০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান।

নিউজ ডেস্ক :

চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কবর থেকে উত্তোলনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক আবেদনটি অনুমোদন করেছেন। তবে ঠিক কবে মরদেহ দুটি উত্তোলন করা হবে, তা পরে জানানো হবে।

সেলিম খান ও শান্ত খানের মরদেহ চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে তাদের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনতার মুখোমুখি হন। সেখান থেকে বেরিয়ে গেলেও পরে বাগড়া বাজার এলাকায় আবারও বাধার মুখে পড়েন তারা। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন বলে জানা যায়।

পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সে সময়কার পরিস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করা হয়।

সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।

সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাও চলমান ছিল বলে জানা গেছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ দুটি উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে এই ময়নাতদন্ত করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com