জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বিপুল পরিমাণ ভর্তুকি কমাতেই তেলের দাম বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষা কার্যক্রম, বিশেষ করে ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন প্রকল্পের বরাদ্দ যাতে কমে না যায়, তা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি।
উপদেষ্টার ভাষ্য, জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমিয়ে সেই অর্থ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় অব্যাহত রাখার লক্ষ্যেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com