ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৫৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না: ফজলুর রহমান

প্রকাশিত : ০৬:৫৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইটনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তার নির্বাচনী এলাকার দুর্গাপূজার মণ্ডপগুলোতে পুলিশের প্রয়োজন হবে না। পূজামণ্ডপের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনের কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, তিনি নিজে এলাকায় উপস্থিত থাকবেন এবং কোনো পূজামণ্ডপে সমস্যা হবে না। প্রয়োজন হলে দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে দায়িত্ব পালনের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ও চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা করার প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করা, হাওরাঞ্চলের স্কুলগামী শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হাওরাঞ্চলে পর্যাপ্ত টিউবওয়েল স্থাপনসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন সরকারি কর্মকর্তারা।

হাওরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিয়ে ফজলুর রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ সময় উপজেলার সরকারি কর্মকর্তাদের কাজে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com