বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ। ছবি: সংগৃহীত
বরগুনার বেতাগীতে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ফয়সাল নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মুখের তিনটি দাঁত ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে উঁকি দেওয়ার পর তাকে মারধরের হুমকি দেন ফয়সাল। ঘটনার দিন স্কুল ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে তিনি ওই ছাত্রীর ওপর হামলা করেন। এ সময় চড় ও লাথি মারলে ছাত্রীর মুখের সামনের তিনটি দাঁত ভেঙে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহত ছাত্রী বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com