ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:০৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত : ১১:০৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত।

নিউজ ডেস্ক :

মৌলভীবাজারের বড়লেখায় সড়কে হঠাৎ উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব-তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদিক আহমদ উপজেলার সুজাউল গ্রামের আব্দুল বাছিতের ছেলে। জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে চান্দগ্রামের দিকে যাচ্ছিলেন তিনি।

পরে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ির দিকে ফেরার পথে পূর্ব-তালিমপুর এলাকায় হঠাৎ একটি গরু সড়কে উঠে আসে। এ সময় গরুটির সঙ্গে ছাদিকের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com