ছেলের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম।
কুমিল্লায় নিহত ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে ভেঙে পড়েছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় সন্তান হারানোর শোকে অঝোরে কাঁদতে দেখা যায় নাহিদা বেগমকে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছোট্ট ছেলে কী অন্যায় করেছে? আমি এর জবাব চাই। আমি কোনো বিচার মানি না, আমাকে উত্তর দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি কোন দেশে থাকি? এটা কোন দেশ? একটা ছেলে বের হলে তাকে মেরে ফেলতে হবে?’
সন্তান হারানোর শোকে ভেঙে পড়ে নাহিদা বেগম বলেন, ‘আমি বাঁচব ক্যামনে? আমার তো একটাই ছেলে। আমি আমার জীবন কাটাব কীভাবে?’
এদিকে অপ্রতীমের বাবা কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, ‘ফোনটা নেওয়ার জন্য মেরে ফেলল আমার ছেলেকে।’
পরিবারের সঙ্গে দেখা করার সময় তাদের আহাজারি দেখে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকেও আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। এ সময় তিনিও চোখের পানি মুছছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com