ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৬:২৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দলিত তরুণকে বিয়ে, মেয়ের প্রতীকী শেষকৃত্য করল পরিবার

প্রকাশিত : ০৬:২৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেমিককে বিয়ে করায় তরুণীর প্রতীকী শেষকৃত্য করেছে পরিবার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বিহারের পূর্ণিয়ায় দলিত এক তরুণকে ভালোবেসে বিয়ে করায় ১৮ বছর বয়সী এক তরুণীর প্রতীকী শেষকৃত্য করেছে তার পরিবার। প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করার পর পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঘটনাটি পূর্ণিয়ার টাউন থানা এলাকার ছাপায় গ্রামের। রিয়া নামের ওই তরুণী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর ২৪ বছর বয়সী মীনাল কুমারের সঙ্গে বাড়ি থেকে চলে যান তিনি। পরে দুজন আদালতে বিয়ে করেন।

মেয়েকে খুঁজে না পেয়ে রিয়ার বাবা মনোজ কুমার গোস্বামী থানায় নিখোঁজের অভিযোগ করেন। তিনি আশঙ্কা করেছিলেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় গ্রামবাসীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রিয়া ও মীনালের মধ্যে প্রায় তিন বছর ধরে সম্পর্ক ছিল। পরে পুলিশ দিল্লি থেকে রিয়াকে উদ্ধার করে আদালতে হাজির করে। সেখানে রিয়া জানান, তিনি নিজের ইচ্ছায় মীনালকে বিয়ে করেছেন।

মেয়ের বক্তব্য জানার পর ক্ষুব্ধ হন তার বাবা। এরপর পরিবারের সদস্যরা রিয়ার ছবি ব্যবহার করে একটি প্রতিকৃতি তৈরি করেন এবং সেটি নিয়ে গ্রামে শোকযাত্রা বের করেন। খাটিয়ায় প্রতিকৃতি বহনের সময় শেষকৃত্যের প্রচলিত ধ্বনি দেওয়া হয়। পরে রিয়ার বাবা প্রতীকীভাবে প্রতিকৃতিটি দাহ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর পর প্রচলিত শ্রাদ্ধ ও পিণ্ডদানের মতো আনুষ্ঠানিকতাও পালন করা হবে। মনোজের দাবি, রিয়ার বিয়ে আগে ভাগলপুরের এক সরকারি শিক্ষকের সঙ্গে ঠিক করা হয়েছিল এবং আগামী নভেম্বরে ওই বিয়ে হওয়ার কথা ছিল।

পরিবারের পক্ষ থেকে রিয়াকে এখন ‘মৃত’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com