ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:২১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভাইরাল অডিও নিয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

প্রকাশিত : ০৭:২১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি মো. রাকিবুল ইসলাম।

নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে।

অডিওটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হওয়ার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় ডিএমপি। তবে ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া অডিওতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায় বলে দাবি করা হচ্ছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও মন্তব্য রয়েছে বলে জানা গেছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com