জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তিনি জানান, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সীমা নির্ধারণের চূড়ান্ত এখতিয়ার আদালতের। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও অসত্য তথ্যের বিস্তার ঠেকাতে সংবাদমাধ্যমগুলোকে নিজস্ব তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেকিং’ ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com