আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন আলিয়া ভাট।
পোস্টে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’ সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত। এই কর্মসূচির অংশ হিসেবে মুম্বাইয়ের নাগরিক সংস্থা বিএমসির (বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন) সুপারিশ অনুযায়ী ২০টি স্কুল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ও রণবীর।
আলিয়া লেখেন, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য আরও উন্নত এবং সুন্দর পরিবেশ তৈরিতে সহায়তা করা হবে।
‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন গত ৯ সেপ্টেম্বর কর্মসূচিটির ঘোষণা দেন। এর আওতায় রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, জনসংযোগসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
কাজের দিক থেকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটিতে তাদের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। ছবিটি আগামী বছর ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।
এ ছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমাতেও একসঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। ছবিটির কাজ বর্তমানে চলমান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com