ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:২৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

এআই দিয়ে ডিসির ছবি বদলে নিজের ছবি, পরে ক্ষমা চাইলেন নারী

প্রকাশিত : ০৭:২৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এআই প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা ছবি নিয়ে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

পটুয়াখালী জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত সেলাই মেশিন বিতরণের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে জেলা প্রশাসকের স্থলে নিজের ছবি বসিয়ে প্রচারের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই নারী ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সম্প্রতি জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সেলাই মেশিন বিতরণের একটি ছবি জেলা প্রশাসনের ‘ডিসি পটুয়াখালী’ ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পরে কলাপাড়ার নুসরাত সীমা নামের এক নারী এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি পরিবর্তন করেন বলে অভিযোগ ওঠে। পরিবর্তিত ছবিতে জেলা প্রশাসকের স্থলে নিজের ছবি যুক্ত করে তা ব্যক্তিগত ফেসবুক পেজে প্রচার করেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে নুসরাত সীমা তার পোস্টটি সরিয়ে নেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ছবিটি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ ও সবার কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকারও করেন তিনি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এক বার্তায় স্থানীয় বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই ছবি ও বিভিন্ন তথ্য পরিবর্তন করা সম্ভব হচ্ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য দেখেই সেটিকে সত্য ধরে নিয়ে প্রচার না করে উৎস ও সত্যতা যাচাই করা জরুরি।

এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা পরিবর্তিত ছবি ও তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিভ্রান্তিকর কিংবা অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com