ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আদালত চত্বর থেকে ১২ বছরের কিশোরী অপহরণের অভিযোগ, উদ্ধারের আকুতি মায়ের

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আদালত চত্বর থেকে অপহৃত ১২ বছর বয়সী কিশোরী জান্নাতুল মাওয়া মুক্তাকে উদ্ধারের দাবি পরিবারের।

নিউজ ডেস্ক :

আদালত চত্বরের মতো সুরক্ষিত এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে ১২ বছর বয়সী কিশোরী জান্নাতুল মাওয়া মুক্তাকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার মা বিবি আয়েশা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতের সামনে আচমকা হামলা ও মারধর করে একটি চক্র মুক্তাকে জোর করে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, তিন ভাই-বোনের মধ্যে মুক্তা সবার বড়। তার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। ফলে মেয়েকে হারিয়ে পরিবারটি আরও অসহায় অবস্থার মধ্যে পড়েছে।

সংবাদ সম্মেলনে বিবি আয়েশা মেয়েকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় মূল অভিযুক্ত রনি ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com