ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৮:৩১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রথম তিন ম্যাচ, ফিরবেন কি মেসি?

প্রকাশিত : ০৮:৩১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক ম্যাচগুলোতে মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে চলছে জল্পনা।

আন্তর্জাতিক ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’র প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক উইন্ডো। সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার ম্যাচগুলোর প্রতিপক্ষ, তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। তবে তার আগে ফিফার অনুমোদন প্রয়োজন। ম্যাচগুলো ‘ক্লাস এ’ মর্যাদা পাবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। এমন স্বীকৃতি মিললে ম্যাচগুলোর ফল ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং জাতীয় দলের পরিসংখ্যানেও যুক্ত হবে।

বিশ্বকাপের ফাইনালের পর সংঘর্ষে জড়িয়ে নিষেধাজ্ঞা পাওয়া লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদাও ‘ক্লাস এ’ ম্যাচ হলে এসব খেলায় অংশ নিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করতে পারবেন।

বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ ফুটবলারকেও এই ম্যাচগুলোতে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ অথবা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে জাতীয় দলের অনুশীলন শুরু হতে পারে।

তবে ম্যাচগুলোর আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের দায়িত্বে তিনি থাকবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। এএফএ চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দায়িত্বে থাকুন। বিষয়টি তাকে জানানো হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি।

স্কালোনির ওপর কোনো ধরনের চাপ দিতে চায় না এএফএ। বরং তার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সংস্থাটি। কোচিং স্টাফের বেশির ভাগ সদস্যও স্কালোনির সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী। শেষ সিদ্ধান্ত অবশ্য স্কালোনিরই।

ফিরবেন কি মেসি?
সব আলোচনার কেন্দ্রে অবশ্য আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত মাসের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে কোনো ম্যাচে তাকে আবারও আকাশি-সাদা জার্সিতে দেখা যাবে কি না, সেটিই এখন সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com