ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১০:১৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইসলামী পরিভাষা ব্যবহারের বিতর্কে পশ্চিমবঙ্গের আইপিএস কর্মকর্তা বদলি

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী পরিভাষা ব্যবহারের বিতর্কের মধ্যে বদলি হওয়া পশ্চিমবঙ্গের আইপিএস কর্মকর্তা বুশরা বানু।

আন্তর্জাতিক ডেস্ক :

ইসলামী পরিভাষা ব্যবহারের বিতর্কে পশ্চিমবঙ্গের আইপিএস কর্মকর্তা বদলি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’র মতো ইসলামী পরিভাষা ব্যবহারের পর বিতর্কের জেরে পশ্চিমবঙ্গের এক আইপিএস কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ২০২১ ব্যাচের আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থের’ কথা উল্লেখ করা হয়েছে। তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

গত ১৩ সেপ্টেম্বর ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক ভিডিও প্রকাশ করেন বুশরা বানু। ভিডিওতে তিনি নিজের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) রেসিডেন্সিয়াল কোচিং একাডেমির অবদানের কথা বলেন।

ভিডিওতে কথাপ্রসঙ্গে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’র মতো আরবি শব্দ ব্যবহার করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি সংগঠন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত অভিযোগ দেয়।

সংগঠনটির অভিযোগ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বুশরা নিরপেক্ষতা বজায় রাখেননি। তারা দাবি করে, তিনি ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মতো জাতীয়তাবাদী সম্ভাষণ ব্যবহার না করে ইসলামী পরিভাষা ব্যবহার করেছেন।

অভিযোগের পরদিন, ১৪ সেপ্টেম্বর, রাজ্য সরকার বদলির নির্দেশ জারি করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচকদের প্রশ্ন, ব্যক্তিগত বক্তব্যে ধর্মীয় পরিভাষা ব্যবহারের কারণে একজন কর্মকর্তাকে এত দ্রুত বদলি করা হলো কি না।

এদিকে, খড়গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ডব্লিউবিপিএস কর্মকর্তা পার্থ ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে। একই নির্দেশিকায় আরও এক পুলিশ কর্মকর্তা সুভেন্দু মণ্ডলের বদলির কথাও উল্লেখ রয়েছে।

সরকারি সূত্র বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে দেখালেও, অভিযোগের পরপরই বদলির সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com