ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:০০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমেছে, সংকটে সরবরাহ ব্যবস্থা

প্রকাশিত : ০৪:০০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সংঘাতের পর যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত ও সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন।

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে কয়েক মাসের সরাসরি সংঘাতের পর যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও গোলাবারুদের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে দেশটির অস্ত্র সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত ইউএস গভর্নমেন্ট ওয়াচডগের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএআইডির মহাপরিদর্শকদের সমন্বয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটি ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পর মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের মজুত কতটা কমেছে, সে বিষয়ে ওয়াশিংটনের প্রথম আনুষ্ঠানিক মূল্যায়ন হিসেবে বিবেচিত হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অন্যান্য সামরিক সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে উদ্ধৃত বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, উন্নত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের মজুত যুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরিয়ে নিতে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এ ছাড়া এসব হামলায় যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি বলছে, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সরাসরি সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, অস্ত্রের কৌশলগত মজুত এবং সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com