ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:২৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কুড়িল থেকে ১২ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুড়িল থেকে ১২ বছরের শিশু নিখোঁজ

নিউজ ডেস্ক :

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নাঈমের বাবার নাম বাবুল ইসলাম রিন্টু। পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকার ভাড়া বাসা থেকে বের হয় নাঈম। এরপর সে আর বাসায় ফেরেনি।

নাঈমের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি আত্মীয়-স্বজনদের বাসায়ও যোগাযোগ করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।

কেউ নাঈমের সন্ধান পেলে তার চাচা গোলাম হুসাইনের সঙ্গে ০১৭৩৩৬২০৭৬৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com