বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিমান ও বোয়িংকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তির জন্য অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, এ চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি অর্জন এবং এতে দুই দেশই উপকৃত হবে। নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।
এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির আওতায় আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ কেনার কথা রয়েছে।
নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হলে বোয়িংয়ের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে ২৫টিতে দাঁড়াবে।
তবে নতুন করে চুক্তি হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মোট মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com