ক্ষুধার কারণে প্যাকেট ভেবে মিষ্টি নিয়ে জরিমানা দিয়ে মুক্তি পেলেন নুর মোহাম্মদ।
প্রচণ্ড ক্ষুধার কারণে খাবারের প্যাকেট ভেবে এক ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট কেড়ে নিয়েছিলেন নুর মোহাম্মদ। পরে সেটি খুলে ভাতের বদলে মিষ্টি দেখতে পান। ক্ষুধার তাড়নায় কয়েকটি মিষ্টি খাওয়ার পর স্থানীয়দের মারধরের শিকার হয়ে পুলিশের হাতে সোপর্দ হন তিনি। পরে আদালতে ৫০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন নুর মোহাম্মদ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নড়াইলের বাসিন্দা নুর মোহাম্মদ যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করেন। কাজ শেষে তিনি যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় প্রচণ্ড ক্ষুধার্ত হলেও তার কাছে খাবার কেনার টাকা ছিল না।
একপর্যায়ে খাবারের প্যাকেট মনে করে তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট নিয়ে নেন। পরে প্যাকেট খুলে ভেতরে মিষ্টি দেখতে পান এবং কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে নুর মোহাম্মদকে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সঞ্জয় পাল তাকে ৫০ টাকা জরিমানা করেন।
আদালত প্রাঙ্গণে উপস্থিত এক ব্যক্তি নুর মোহাম্মদকে ১০০ টাকা সহায়তা করেন। সেই অর্থ থেকেই ৫০ টাকা জরিমানা পরিশোধ করে মুক্তি পান তিনি।
মামলার জিআরও এসআই হেলালুজ্জামান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধের পর নুর মোহাম্মদকে মুক্তি দেওয়া হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com