ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:৫১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

তারেক-পেজেশকিয়ান বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও হরমুজ সংকট

প্রকাশিত : ০৪:৫১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব, জ্বালানি নিরাপত্তা, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয় গুরুত্ব পেয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বৈঠকের বিভিন্ন দিক সাংবাদিকদের জানান।

বাংলাদেশের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘস্থায়ী সংঘাত হলে পশ্চিম এশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের নিরাপত্তা এবং দেশে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানানো হয়।

এ ছাড়া হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে আটকে থাকা বাংলাদেশি কনটেইনার ও জাহাজের নিরাপদ চলাচলের বিষয়টি বৈঠকে তোলা হয়। পরিস্থিতির উন্নতি হলে এসব জাহাজ ও কনটেইনার যেন নিরাপদে দেশে ফিরতে পারে, সে বিষয়ে ইরানের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানানো হয়।

বাংলাদেশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পেজেশকিয়ান বাংলাদেশের উদ্বেগগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইরানি কর্মকর্তারা আলোচ্য বিষয়গুলো নোট করেছেন। বৈঠকে নতুন কোনো চুক্তি সইয়ের তথ্য জানানো হয়নি।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com