হাতিয়ার বঙ্গোপসাগরে ধরা পড়া বিপুল পরিমাণ ইলিশ।
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে চেয়্যারম্যান ঘাটে ফেরেন জেলেরা। পরে সাইফুল মৎস্য আড়তে নিলামে এসব মাছ প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে ইলিশভর্তি ট্রলার নিয়ে চেয়্যারম্যান ঘাটে ফেরেন তারা।
পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নিলামে তোলা হয়। নিলামে বিভিন্ন ব্যবসায়ী প্রতিযোগিতার মাধ্যমে মাছগুলো কিনে নেন। দুপুর পর্যন্ত তিন ধাপে নিলাম অনুষ্ঠিত হয়।
একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় জেলেরা জানান, একসঙ্গে এত ইলিশ ধরা পড়ায় তারা আশাবাদী হয়েছেন। সাগরে ইলিশের প্রাচুর্য অব্যাহত থাকলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মাছের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com