ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

স্টুডিওতে হামলা-লুটের পর সালমান মুক্তাদির: ‘যদি পারি চলে যাব’

প্রকাশিত : ১২:৩৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্টুডিওতে হামলা ও লুটের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদির।

নিউজ ডেস্ক :

চাঁদা না দেওয়ার অভিযোগে রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ‘এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব’ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টুডিওটিতে হামলার ঘটনা ঘটে। স্টুডিও কর্মকর্তাদের অভিযোগ, হামলাকারীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে।

ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদির। তিনি বলেন, চাঁদা না দেওয়ার কারণে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছ থেকে শুনেছেন। তবে তার কাছে ব্যক্তিগতভাবে কেউ চাঁদা চাননি বলেও জানান তিনি।

সালমান বলেন, ‘চাঁদা চাইলে আমি অবশ্যই দিতাম। যদি আমার পোষাতো, তখন আমি অবশ্যই দিতাম।’ তবে কারা চাঁদা দেয়নি বা কত টাকা দেওয়া হয়নি, সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে হতাশা প্রকাশ করে সালমান বলেন, কারণ যেটিই হোক, ঘটনা ঘটেছে—এটাই বাস্তবতা। তিনি নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

তিনি বলেন, নিজের সামর্থ্য ও মনোবল নিয়ে তিনি সবসময় কাজ করে এসেছেন এবং ভবিষ্যতেও তা করবেন। তবে তার মতো মনোবল নিয়ে অন্যরা কতটা এগিয়ে যেতে পারবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সালমান মুক্তাদির। তিনি দেশের আইনব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং এ ধরনের ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গে সালমান বলেন, তিনি এসব ঘটনা নিয়ে কী পদক্ষেপ নেবেন, তা সরকারের বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ব্যক্তিগত কোনো রাগ বা অভিযোগ নেই বলেও জানান তিনি।

শেষ দিকে অভিমান প্রকাশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এটা বাংলাদেশ; এখানে আমার দোষ দেওয়ার কিছু নাই। নতুন করে বলার কিছু নাই।’ এরপর তিনি বলেন, ‘যদি পারি বের হয়ে চলে যাব।’

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com