রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থীকে কালাচ সাপে কামড় দিয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নুরনবী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাপের কামড় টের পেয়ে নুরনবী চিৎকার করলে তার রুমমেটরা সেখানে কালাচ সাপটি দেখতে পান। পরে তাকে দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা অ্যান্টিভেনম প্রয়োগ করেন। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নুরনবীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com