নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের তিন দিন পর লুবনা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
লুবনা পশ্চিম লতিফপুর সর্দার বাড়ির মো. লিটনের মেয়ে।
জানা গেছে, তিন দিন আগে বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় লুবনা। এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি লুবনার বলে শনাক্ত করেন।
শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com