ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:১৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

৫ আগস্টের পর অস্থিতিশীলতার জন্য বিএনপির সংস্কারবিরোধী অবস্থান দায়ী: হাসনাত

প্রকাশিত : ০২:১৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ৫ আগস্টের পর দেশের বর্তমান অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তাহীনতার জন্য বিএনপির সংস্কারবিরোধী অবস্থান দায়ী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সংস্কারের বিরোধিতা করে প্রধানমন্ত্রী তারেক রহমান আগের সরকারের রেখে যাওয়া ‘ফিটনেসবিহীন গাড়ির’ চালকের ভূমিকায় যেতে চেয়েছেন। বিএনপির প্রভাবশালী নেতারা তাকে এ পথে উৎসাহিত করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না; বরং রাষ্ট্রের পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে একটি আদর্শ নাগরিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও এর অন্যতম উদ্দেশ্য ছিল।

হাসনাতের দাবি, গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বাধীন পুলিশ কমিশন গঠনের মতো বিভিন্ন সংস্কার উদ্যোগে বিএনপি বাধা দিয়েছে। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে পুরোনো রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের পরিবর্তে ধরে রাখার অভিযোগ তোলেন।

বিএনপির সংস্কারবিরোধী অবস্থানের সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও বিচারহীনতার মতো বিষয়গুলো জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, তরুণ প্রজন্ম জুলাই গণঅভ্যুত্থানের পর যে রাষ্ট্র কাঠামোর প্রত্যাশা করেছিল, সেখানে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তারেক রহমান ও বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর ভাষ্য, সংস্কারবিরোধী এই রাষ্ট্রব্যবস্থা ভবিষ্যতে তারেক রহমান ও বিএনপির জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com