জাজিরায় শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজনস্থল থেকে উদ্ধার করা কেক ও মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক সেখানে জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সরে যান।
পরে ঘটনাস্থলে পড়ে থাকা একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই মিছিলে বেশ কয়েকজনকে দেখা যায়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com