বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে থানায় আত্মসমর্পণ করেছেন হাসানুর রহমান।
রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় মারায় ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন হাসানুর রহমান (২২) নামে এক যুবক।
রোববার সন্ধ্যায় পীরগাছা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন হাসানুর। নিহত মাহাবুর রহমান (৫৫) উপজেলার চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে হাসানুরের শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তাদের প্রতি যথাযথ সৌজন্যতা না দেখানো নিয়ে বাবার সঙ্গে হাসানুরের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে হাসানুরের বাবা মাহাবুর রহমান শাশুড়ির সামনে ছেলেকে চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসানুর ঘর থেকে চাকু এনে বাবার বুকে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত মাহাবুরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর হাসানুর পালিয়ে যান। দুই দিন পর রোববার সন্ধ্যায় তিনি নিজেই পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
স্থানীয়দের দাবি, হাসানুর মাদকাসক্ত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com