স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এ প্রস্তাব দেন।
বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধ শিল্পে সহযোগিতা এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। একই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতে পাকিস্তানি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ খোঁজার আহ্বান জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com