‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আটক ৯ কিশোর।
নোয়াখালীর সেনবাগে মেলা থেকে বাড়ি ফেরার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার ভূইয়া দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। সেনবাগ উপজেলা স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল কিশোর পিকআপটির গতি থামিয়ে সেবারহাট যাওয়ার কথা বলে এতে উঠে পড়ে।
পরে পিকআপটি ভূইয়া দিঘী এলাকায় পৌঁছালে কিশোররা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করা হয়। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের নজরে পড়লে তারা মোটরসাইকেলে পিকআপটির পিছু নেন।
একপর্যায়ে ভূইয়া দিঘী এলাকায় পিকআপটির পথরোধ করে ৯ কিশোরকে আটক করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের ভাষ্য, আটকের পর কিশোরদের মারধর করা হয়। পরে ছাত্রদল নেতাকর্মীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাট যাওয়ার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা কিশোরদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com