৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি বৈঠক।
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ শেষে কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
আয়োজকদের দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।
জামায়াত জানিয়েছে, দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।
বৈঠকে লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা আয়োজন, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মজলিসে শুরার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com