সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে নাজমুল আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন, সেই অর্থ নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থপাচারের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ কারণে অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
আদালত দুদকের আবেদন শুনে নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com