ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৪:০৭ এএম, ১৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃ'ত্যু'দ'ণ্ড কার্যকর

প্রকাশিত : ০৪:০৭ এএম, ১৫ অক্টোবর ২০২৬

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ডিজিটাল রিপোর্ট :

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে তদন্তের ভিত্তিতে অভিযোগ গঠন করে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।

বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় আদেশ জারির পর দণ্ড কার্যকর করা হয়।

তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আজেল নিউজের তথ্য অবলম্বনে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com