ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:৪৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথমবার ১ লাখ ছাড়াল

প্রকাশিত : ০৪:৪৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জাপানে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক :

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বরে শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৮ হাজার বেশি।

মন্ত্রণালয় জানিয়েছে, টানা ৫৬তম বছরের মতো জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। মোট শতবর্ষীর ৮৮ শতাংশ বা ৯৪ হাজার ২৯৮ জন নারী।

স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেন, এত বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ সময় সক্রিয় ও সুস্থ জীবনযাপন করছেন—এটি আনন্দের বিষয়।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দীর্ঘায়ুর দিক থেকে জাপান বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। ২০২৪ সালে দেশটিতে মানুষের গড় আয়ু ছিল ৮৪ বছর। একই সময়ে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৯ বছর।

বিজ্ঞানী ও গবেষকদের মতে, জাপানিদের দীর্ঘায়ুর পেছনে স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস, উন্নত স্বাস্থ্যসেবা এবং জীবনযাপনের কিছু সাংস্কৃতিক অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটির অনেক নাগরিক ‘ইকিগাই’ দর্শন অনুসরণ করেন। এই দর্শনে জীবনের অর্থ, উদ্দেশ্য ও আনন্দ খুঁজে পাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাপানের প্রবীণতম ব্যক্তিদের কয়েকজনও দেশটিতে বসবাস করছেন। তাদের মধ্যে কিয়োটোর ১১৪ বছর বয়সী নারী ফুয়ো কিশিমোতো এবং কুমামাতোর ১১২ বছর বয়সী পুরুষ হিকারু কাতোর নাম উল্লেখ করেছে মন্ত্রণালয়।

তবে শতবর্ষী মানুষের সংখ্যা বাড়লেও দেশটির জনসংখ্যা সামগ্রিকভাবে কমছে। জন্মহার রেকর্ড পরিমাণে নেমে যাওয়ায় জাপানের প্রায় ১২ কোটি ৩০ লাখ মানুষের জনসংখ্যা ক্রমেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে বয়স্কদের পরিচর্যার ব্যয় বাড়ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে।

অন্যদিকে, বিদেশিবিরোধী মনোভাব বাড়ার প্রেক্ষাপটে সরকার সম্প্রতি ভিসা-সংক্রান্ত কিছু নিয়ম কঠোর করেছে। তবে দক্ষ ও সাধারণ শ্রমিকদের জন্য সাম্প্রতিক বছরগুলোতে দেশটির শ্রমবাজার আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com